September 13, 2026, 4:48 pm
শিরোনাম :
নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশনে মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ৩ ঘটিকার সময় রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশনে এ মত বিনিময় সভায অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের অ্যটর্নি জেনারেল জনাব মোঃ আসাদুজ্জামান।
এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট সামসাদ বেগম মিতালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট জামশেদ আলী, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রঈসুল ইসলাম, মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, জেলা আদালতের পিপি অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, রাজশাহী বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির এডভোকেট আবু মোহাম্মদ সেলিম।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর পিপি অ্যাডভোকেট ইমতিয়ার মাসরূর আলামিন।

অনুষ্ঠানে বক্তারা প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান এর নিকট বারের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তারা আরো বলেন, বারে আইনজীবীদের জন্য বসার পর্যাপ্ত জায়গা নাই, একটি বহু তল ভবন নির্মাণ, একটি সিএমএম আদালত ভবন নির্মাণ করতে হবে। এছাড়া নতুন আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা, বেনোভলেন্ট ফান্ড বৃদ্ধি, নতুন আইন প্রণয়ন বা সংস্কারের পূর্বে সিনিয়র আইনজীবীদের মতামত প্রদান সহ কোর্ট ফি থেকে বার সমিতিতে অর্থ বরাদ্দের জোর দাবি করেন।

প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের দাবি-দাওয়া মনোযোগ সহকারে শোনেন এবং পূরণের আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ