October 28, 2026, 12:46 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এই পৃথিবীতে শান্তির জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্যই, উনি এই পৃথিবীতে, এই জগতে উনি এসেছিলেন, আবির্ভাব ঘটেছিল এবং আপনারা জানেন দুষ্টের দমন আর শিষ্টের পালন, দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্যই উনি তার মূল মন্ত্রই ছিল এটা। আপনারা জানেন স্বৈরাশাসক রাজা কংস, যাকে বধ করার মাধ্যমে উনি সেই সময় স্বৈরাশাসনের অবসান ঘটিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তার এই সারা পৃথিবী, আমাদের লক্ষ্য একটাই। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই শান্তির জন্য।

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি আজকের এই শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে আমি সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের কাছে আমার আহ্বান থাকবে, যে অন্যায়, যে অবিচার, যে স্বৈরাশাসনের জন্য শ্রীকৃষ্ণ সংগ্রাম করে গেছেন, সে আদর্শকে ধারণ করে আমাদের হিন্দু সমাজ, এ দেশের মানুষ আগামী দিনে এ দেশের শান্তি, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা করি।

আপনারা জানেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই দল যখন সৃষ্টি করেছিলেন, উনি সেদিন বলেছিলেন তার আগে ছিল বাঙালি জাতীয়তাবাদ, আর উনি বলেছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদ। তার লক্ষ্যএখানে হিন্দু, এখানে মুসলমান, এখানে বৌদ্ধ, এখানে খ্রিস্টান, আমাদের ধর্মগত পার্থক্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমরা এক, ধর্ম যার যার, বাংলাদেশটা সবার।

তিনি আজ শুক্রবার বিকেলে নাটোর শহরের বঙ্গজ্বল রাণী ভবানী রাজবাড়ি শ্রী শ্রী শ্যাম সুন্দর বড়তরফ মন্দির প্রাঙ্গন থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রায় তিনি এই সব কথা বলেন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নাটোরে পুলিশ সুপার শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ ইমদাদুল আল মামুন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা, সাবেক পৌরসভার কাউন্সিলর তপন চৌধুরী হাবু সহ ভক্তবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ