September 12, 2026, 12:47 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু

নাটোর প্রতিনিধি গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি গোলাম গাউসঃ

জাতীয় সংসদের হুইআপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা, জাতীয় ষড়যন্ত্রকারীরা—তারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বিএনপি নিশ্চিহ্ন হয় নাই। বিএনপি আরও সংগঠিত হয়েছে।

আপনারা জানেন, ১৯৮২ সালের ২৪শে মার্চ এরশাদ যেদিন ক্ষমতা গ্রহণ করল, আমি সেদিন জেলখানায় চলে গেলাম। ওই অবস্থায় এরশাদ বাংলাদেশের সমস্ত এমপি-মন্ত্রীদেরকে ভাগিয়ে জাতীয় পার্টিতে নিয়ে গিয়েছিল। এবং খালেদা জিয়া তখন ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে আমাদের ছাত্রসমাজের দাবির প্রেক্ষিতে সেদিন খালেদা জিয়া রাস্তায় নেমেছিলেন। তারেক রহমানকে শৈশব-কৈশোর অবস্থায়, আরাফাত রহমানকে শিশু অবস্থায় বাড়িতে রেখে খালেদা জিয়া সেদিন রাস্তায় নেমে এসেছিলেন প্রিয় ভাইয়েরা।

২০০৭ সালে ওয়ান-ইলেভেন এসে যে খালেদা জিয়াকে জেল দিল, তারেক রহমানকে দেশ ছেড়ে বাধ্য করল মামলা দিয়ে—তারা ভেবেছিল বিএনপি বোধহয় এবার শেষ হয়ে যাবে।
প্রিয় ভাইয়েরা আমার, যতই সংকট আসুক না কেন, যতই ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।

জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে, খালেদা জিয়াকে জেলখানায় আটকে রাখার মাধ্যমে, তারেক রহমানকে দেশের বাইরে পাঠানোর মাধ্যমে ভেবেছিল—যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়ে গিয়েছে। যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে, আপনারা দেখেছেন।

তিনি আজ মঙ্গলবার বেলা ১০ টার দিকে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে জাতীযতাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের কানাইখালি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এর আগে উপশহর মাঠে বিশাল জনসভায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপিন সদস্য ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি,জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ বিএনপির নেতৃবৃন্দ
এর আগে সকালে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পন, কোরান খতম ও বৃক্ষরোপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ