নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ
মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলনে কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নাটোরে আয়োজনে আলোচনা সভায় জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার এর সভাপতিত্বে ও নাটোর জেলা সহকারী পরিচালক জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মোঃ রনি আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী।
নাটোর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান,নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, আলো এনজিও নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, নাটোর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর সুপারিনটেনডেন্ট এম.এইচ.এম. রুহুল আমিন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।