September 12, 2026, 12:48 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতির দাবিতে নাটোরে নো-প্রমোশন নো ওয়ার্ক পালন

নাটোর প্রতিনিধিঃ

নাটোর প্রতিনিধিঃ

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতির দাবিতে ৩দিনের মতো নাটোরে নো-প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটা থেকে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সামনে এই কর্মসূচি পালন করছেন পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকগণ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ এর আয়োজনে সকালে এই উপলক্ষে কলেজের সামনে এক মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে তারা বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭ ব্যাচের যোগ্য প্রভাষকরা পদোন্নতির সব যোগ্যতা অর্জন করেও ১৩, ১২, ১১, ১০, ৯, ৮ বছর ধরে এখনো প্রথম পদোন্নতিই পাননি। যেখানে প্রতিবছর পদোন্নতির জিও (সরকারি আদেশ) জারি হওয়ার কথা, সেখানে গত ২ বছর ধরে প্রভাষকদের পদোন্নতির কোন জিও জারি হয় না। আমলাতান্ত্রিক সদিচ্ছার অভাব ও বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণের জন্য বারবার শিক্ষা ক্যাডারের প্রভাষকরা পদোন্নতির স্বাভাবিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন জারিসহ বৈষম্য নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করছি।

এসময় বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ নাটোর ইউনিটের সদস্য মোহাম্মদ মাহমুদ হাসান,প্রভাষক মোহাম্মদ মনজুরুল হক,প্রভাষক খালেদ পারভেজ রিপন,প্রভাষক শম্পা রানী সিংহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ