October 28, 2026, 3:05 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

নাটোরে পবিত্র মিলাদুন্নবী জোশনে জুলুস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

মোস্তফা জানে রহমত পেহ লাখো সালাম এই স্লোগান নিয়ে নাটোরে পবিত্র মিলাদুন্নবী জোশনে জুলুস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আজ বুধবার দুপুরে অহেলে সুন্নাতওয়াল জামাআতের নাটোর জেলা শাখার আয়োজনে হরিশপুর পুলিশ লাইনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় পুলিশ লাইনের সামনে এসে শেষ হয়।

এর আগে বড়হরিশপুর পূর্ব পাড়া সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। আলোচনা সভায় আহলে সুন্নাতওয়াল জামাত নাটোর জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ আব্দুল ওহাব বীর মুক্তিযোদ্ধা সভাপতিত্বে ও আলাউদ্দিন নিজামী সাধারণ সম্পাদক সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আততাব, বড়হরিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাতাব আলী, বড়হরিশপুর পূর্ব পাড়া সুন্নি জামে মসজিদের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন,আল মাদ্রাসাতুল জামহরিয়া মাদ্রাসা আরবি প্রভাষক (অব:) মুকতি মাওঃ আ: রহমান আনোয়ারী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ধর্মপ্রাণ মুসল্লি। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ