September 12, 2026, 12:48 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলভূমি বর্ষা প্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

রবিবার দুপুরে ১নং ছাতনী ইউনিয়নের আমহাটি এলাকায় যামিনী ভাদুড়ী সরকারি খালে মাছের পোনা অবমুক্ত করেন নাটোর সদর উপজেলা সমবায় অফিসার মুঞ্জিরা পারভিন।

এসময় মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা সিরিয়ার মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাইদ,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ছাতনী ইউনিয়ন ৯নং ওয়ার্ড মেম্বার ইউসুফ খান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ বিউটি খাতুন, জিটিভি (গাজী স্যাটেলাইট টেলিভিশন) নাটোর প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন নাটোর জেলা প্রতিনিধি গোলাম গাউস সহ আমহাটি এলাকায় গণ‌মান্যব্যক্তিবর্গ।

এসময় ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

নাটোর সদর উপজেলা ১নং ছাতনী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা সমবায় অফিসার মুঞ্জিরা পারভিন জানান, বর্ষা মৌসুমে প্লাবিত ধানক্ষেত ও জলাভূমিগুলোতে পোনা মাছ অবমুক্ত করা হলে এসব জলাশয়ে মাছের প্রজনন ও বংশবিস্তার বাড়বে। একই সঙ্গে স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণ এবং মৎস্যজীবীদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

নাটোর সদর উপজেলা মৎস্য বিভাগের সিনিয়র অফিসার মোঃ আবু সাইদ জানান, মৎস্য বিভাগের কর্মকর্তারা বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অবমুক্ত করা পোনা মাছ যাতে নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, সেজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নজরদারি ও সংরক্ষণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ