October 29, 2026, 11:49 am
শিরোনাম :
দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উদযাপিত ‎ ‎ নাটোরে লগি বৈঠার খুনিদের ফাঁসির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল

নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষ্যে তিন মাসব্যাপী নাটোরে বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার।

আজ শনিবার বেলা ১২ টার দিকে নাটোর শহরের মাদ্রাসামোড়ে জেলা প্রশাসন ও নাটোর পৌরসভার আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ফোগার মেশিন দিয়ে মোশক নিধন ও লিফলেট বিতরনের বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার, নাটোর পৌরসভার পৌর প্রশাসক শামিম হোসেন, সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান,নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান সহ সরকারী কর্মকর্তারা ।

এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে সচেতন হতে হবে। প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। সম্মিলিত উদ্যোগেই আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ