September 12, 2026, 12:45 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোরে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপে জেলার বিভিন্ন স্থান থেকে গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক রোগী। তবে অধিকাংশ রোগী নাটোর পৌরসভার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল বুধবার থেকে আজ দুপুর পর্যন্ত ডায়রিয়ার উপসর্গ নিয়ে নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে মোট ১০৬জন রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ রোগীর সংখ্যা ৫৯ জন। আর মহিলা ও শিশু রোগী ৪৭জন। তবে হঠাৎ করে ডায়রিয়া রোগির চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

আবহাওয়া ও পানির কারণে এমনটি হতে পারে বলে ধারণা চিকিৎসকরা। তবে রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্যালাইনসহ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান নাটোরের সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ