September 11, 2026, 11:59 am
শিরোনাম :
নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন নাটোরে পবিত্র মিলাদুন্নবী জোশনে জুলুস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা

নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর শহরের মল্লিকহাটী এলাকায় নিজ বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কার করার সময় ফজের আলী নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। নিহত ফজের আলী জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইয়াছিনের বাবা।

আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফজের আলী একাই তার নিজ বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান।

পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। সবার সহায়তায় তাকে ট্যাংক থেকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত ফজের আলীর সন্তান ইয়াছিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় শহীদ হয়েছিলেন। সন্তানের শোক না শুকাতেই পরিবারের উপার্জনক্ষম অভিভাবকের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো মল্লিকহাটী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ