September 13, 2026, 6:46 pm
শিরোনাম :
নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

দূর্গাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

দূর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ

দূর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহী দূর্গাপুর উপজেলায় কাঁচুপাড়া ফুটবল একাডেমির আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে।

‎শুক্রবার (২ মে) বিকাল সাড়ে ৪ টার সময় কাঁচুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে দূর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, দূর্গাপুর উপজেলা বিএনপির সদস্য ও বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী জার্জিস হোসেন সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সদস্য রেন্টু সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি জার্জিস হোসেন সোহেল তার বক্তব্যে বলেন, মরহুম আরাফাত রহমান কোকোর নাম ক্রীড়াঙ্গনে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বাংলাদেশের উদীয়মান তরুণ খেলোয়ারদের মনে চির অম্লান হয়ে থাকবেন।

এছাড়াও ফ্যাসিস্ট সরকারের পতনের পর আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় ও আয়োজকদের ধন্যবাদ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ