September 14, 2026, 5:50 pm
শিরোনাম :
দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু

দূর্গাপুরে নবাগত ইউএনওর সাথে প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্রাইম নিউজ ডেক্সঃ

ক্রাইম নিউজ ডেক্সঃ

রাজশাহীর দূর্গাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিনি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে দূর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি ও গণমাধ্যমের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনের কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা, তথ্যের অবাধ প্রবাহ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় (ইউএনও) মাশতুরা আমিনা বলেন, “উপজেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত জরুরি। গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রশাসনের কাজকে আরও গতিশীল করে।” তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং জনস্বার্থে যেকোনো তথ্য যাচাই-বাছাই করে প্রকাশ করা প্রয়োজন।

মতবিনিময় সভায় দূর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ ( কোরবান ), সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান(সোহান), সাংবাদিক সমাজের সভাপতি ইসমাইল হোসেন নবী, সাধারন সম্পাদক জি এম কিবরিয়া, সাংগাঠনিক সম্পাদক মুন্না ইসলাম আগুন, আজহারুল ইসলাম বুলবুল।

প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, শাহিন ইসলাম, মনিরুল ইসলাম, আবু হাসনাত, মোবারক হোসেন শিশির, গোলাম রসূল, মিজান মাহি, রাজু আহাম্মেদ, আকাশ, মোফাজ্জল হোসেন মায়া, শফিকুল ইসলাম, মাসুদ রানা তুষার, শাহিন আলম (২), জাহাঙ্গীর আলম আকাশ, রাসেদুল ইসলাম, মেহেদি হাসান, রকিবুল ইসলাম, মশিউর রহমান মানিক, আল-আমিন, নাহিদ ইসলাম, ডাক্তার আমিনুল ইসলাম সহ আরো বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত সাংবাদিকরা বক্তব্যে বলেন, গজিয়ে উঠা তথাকথিত সাংবাদিক সংগঠন, প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানো, তথ্য প্রাপ্তির সহজীকরণ, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ