September 13, 2026, 4:50 pm
শিরোনাম :
নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

দূর্গাপুর (রাজশাহী) প্রতিবেদকঃ

দূর্গাপুর (রাজশাহী) প্রতিবেদকঃ

রাজশাহীর দূর্গাপুরে জেলা ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলেউপজেলার চৌপুকুরিয়া গ্রামের আব্দুস সামাদের পানের বরজের সামনের (পাকা রাস্তা) থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার চৌপুকুরিয়া গ্রামের আফসার আলী (৩৫) জেলার বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার মোঃ আলাউদ্দিন পেয়াদা (৪০)।

ডিবি পুলিশের এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সিংগা বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে দুই ব্যক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে বিকাল ৪ টায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে আলাউদ্দিনের হাতে থাকা সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

দূর্গাপুর থানার (ওসি) শফিকুল ইসলাম বলেন, ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেফতারের পরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতাকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ