September 14, 2026, 7:17 pm
শিরোনাম :
দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু

দূর্গাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদ্বোধন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ


‎দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণীসম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী দূর্গাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ মেলার প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা (র‍্যালি) অনুষ্ঠিত হয়েছে, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগীতায় বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের মাঠে এ প্রানীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়, মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।

‎উদ্বোধন শেষে একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা মৎস্য অফিসার মোঃ বাবুল হোসেন, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন শাপলা, উপজেলা যুব-উন্নয়ন অফিসার দূরুল হুদা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি অফিসার সেলিনা খাতুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা পজীপবিআরডিবি সাইফুল ইসলাম।

ঝালুকা ইউপি’র প্যানেল চেয়ারম্যান রাজেনা খাতুন, কিসমতগনকৈড় ইউপি’র প্রশাসক এম এ মতিন, মাড়িয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আলামিনসহ প্রমূখ।

‎উদ্বোধনী মেলায় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে বেকার যুবকগন গাভী ও ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূর করছে, যারা বেকার এখনো কোন কাজ পায়নি, তারা গবাদিপশু-পাখি পালনে এগিয়ে আসলে আমরা সহযোগিতা করব, আপনারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন, গাভী পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব, মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, গরুর বাছুর, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর প্রদর্শনে ৩০টি স্টল অংশগ্রহন করে, এ সময় ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ট খামারীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ