September 13, 2026, 4:50 pm
শিরোনাম :
নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

দূর্গাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

দূর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ

 দূর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের দূর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিড়ে পুরো মাঠ ছিল উৎসব মুখর।

৩নং পানানগর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মোঃ নাঈমুর রহমানের  সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী–৫ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন, প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী প্রস্তুতি, জাতীয় প্রেক্ষাপট এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনের গুরুত্ব তুলে ধরার পূর্বে বলেন,আমি দুর্গাপুরের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি, দলীয় বিবেচনা না করে এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আমাকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিবেন, এছাড়া তিনি তার বক্তব্যে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা আমীর মাস্টার মোঃ সাইফুল ইসলাম, তিনি তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করা, কর্মীদের সচেতন ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন।

সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং পানানগর ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মোঃ ইসহাক আলী মণ্ডল, তিনি ইউনিয়ন পর্যায়ে সংগঠনের প্রস্তুতি তুলে ধরে আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান, এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন ও ৩ নং পানানগর ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ড.সেলিম রেজা খান সহ প্রমূখে,

সমাবেশ শেষে বক্তারা এলাকাবাসীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভরসার প্রতীক  দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান, স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও এলাকাবাসীর উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ