September 14, 2026, 7:18 pm
শিরোনাম :
দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী- ৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুঠিয়া-দূর্গাপুর স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

‎রোববার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে দূর্গাপুর প্রেসক্লাবে উপজেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলাী বাবলু।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “অধ্যাপক নজরুল ইসলামকে তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত নন, নিয়মিত দলের কর্মসূচিতেও অংশ নেন না। তাঁর পরিবর্তে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও জনসমর্থিত নেতাকে মনোনয়ন দেয়ার জোর দাবী জানান।”

‎লিখিত বক্তব্যে, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আরও বলেন, “রাজশাহী-৫ আসনে বহু ত্যাগী ও জনপ্রিয় নেতা রয়েছেন, যারা দলের কঠিন সময়েও পাশে ছিলেন অথচ তাদের বাদ দিয়ে হঠাৎ একজন অচেনা মুখকে প্রার্থী করা হয়েছে যা তৃণমূলের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ‎বক্তারা কেন্দ্রীয় বিএনপির কাছে অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করে জনসমর্থিত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

‎ এসময় সাবেক সাধারন সম্পাদক আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক সোহেল রানা সেলিম, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পলান আলী সর্দার, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমিন মৃধা, সাবেক সভাপতি আঃ গাফ্ফার মন্টু, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোদা, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আরমান কবির সুজন, পুঠিয়া পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন, সাবেক ছাত্রনেতা মোক্তাদির হোসেন মন্টুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা সবাই রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন বঞ্চিত জুলফার নাইম মোস্তফা বিস্ময়, আবু বক্কর সিদ্দিক ও ইসফা খায়রুল হক শিমুলের সমর্থক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ