September 14, 2026, 7:19 pm
শিরোনাম :
দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু

সিপাহ জনতার আন্দোলনের মাধ্যমে জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করায় বাংলাদেশের স্বাধীনতা ,গনতন্ত্র স্বার্বভৌমৌত্ব রক্ষা পেয়েছিলো-নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস,প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আধিপত্যবাদ এবং ভারতের দালালরা গ্রেফতার করে ক্যান্টরমেন্টে আটকে রেখেছিল। সেই সময় সিপাহ জনতার আন্দোলনের মাধ্যমে জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করে এনেছিল। সে দিন বাংলাদেশের স্বাধীনতা,গনতন্ত্র স্বার্বভৌমৌত্ব রক্ষা পেয়েছিলো।

তিনি আরো বলেন,আজকে দেশ এগিয়ে যাচ্ছিল,মাঝখানে আধিপত্যবাদের দোষররা ১৬/১৭ বছর দেশের স্বাধীনতা আবারও বিপন্ন করে। আজকে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারেক রহমানের নেতেৃত্বে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফার মাধ্যেমেই দেশ পরিচালনা করা হবে। তিনি আজ বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে এসব কথা বলেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর জেলা বিএনপির আয়োজনে উপশহর মাঠে বক্তব্য শেষে একটি শোভাযাত্রা বের করে নেতা কর্মিরা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপশহর মাঠে গিয়ে শেষে হয়। এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে নেতাকর্মিরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি সহ নেতা কর্মিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ