September 14, 2026, 6:47 pm
শিরোনাম :
দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু

পবায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রবিউল ইসলাম,রাজশাহীঃ

রবিউল ইসলাম,রাজশাহীঃ

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার দারুশা স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, রাজশাহী জেলা শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা মোঃ হাবিবুল্লাহ। সমাবেশে পবা, কাটাখালি ও নওহাটা পৌরসভার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোঃ শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলার সদস্য সচিব কাজী মোঃ নুরুল আলম এবং রাজশাহী মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আবিদ হাসান মুন্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, রাজশাহী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ মাসুদ রানা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা মোঃ তাজ উদ্দীন খাঁন, আহ্বায়ক—বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, রাজশাহী জেলা ও কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে কাজী মোঃ নুরুল আলম বলেন,
“সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। ঠিক এই সময়েই জাতির আশা-ভরসার প্রতীক হয়ে উঠেছেন দেশনায়ক তারেক রহমান। তিনি শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরাধিকার নন, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন।”
তিনি আরও বলেন,“ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি স্বাধীনতা, গণতন্ত্র, ইসলাম ও মানুষের অধিকারের প্রতীক। যেদিন তারেক রহমান ধানের শীষ তুলে ধরবেন, সেদিন থেকেই শুরু হবে নতুন যাত্রা—একটি মুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের পথে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মাওলানা মোঃ আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা ওলামা দল; মফিজুর রহমান, আহ্বায়ক পুঠিয়া উপজেলা ওলামা দল; মাওলানা মোঃ আব্দুস সালাম, সদস্য রাজশাহী জেলা ওলামা দল; কাজী মোঃ হাবিবুর রহমান, সদস্য রাজশাহী জেলা ওলামা দল; কাজী মোঃ মাইনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাজশাহী জেলা ওলামা দল; মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব পবা উপজেলা বিএনপি; মোঃ সুলতান আহমেদ, মোঃ আব্দুস সালাম ও মোঃ আব্দুল মান্নাফ, যুগ্ম আহ্বায়ক পবা উপজেলা বিএনপি; মোঃ শিহাব উদ্দিন, আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ২নং হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি; মোঃ মোতাহার হোসেন, সদস্য সচিব ২নং হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি; প্রভাষক মোঃ তাইজুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পবা উপজেলা যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে শত শত নেতাকর্মীর উপস্থিতে কাজী হাবিবুল্লাহকে আহ্বায়ক ও শাকিল আহমেদকে সদস্য সচিব করে পবা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর মাধ্যমে উৎসবমুখর পরিবেশে কর্মী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ