September 13, 2026, 5:58 pm
শিরোনাম :
নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

নাটোরে পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর জামায়াতের স্বারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিয়ার পদ্ধতি ও জুলাই সনদের আদেশ জারি এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫- দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন জেলা জামায়াতে ইসলামী।

আজ রোববার (১২ অক্টোবর ) সকাল সাড়ে নয়টায় শহরের ভবানীগঞ্জ মোড় (জুলাই স্মৃতিস্তম্ভ) থেকে জেলা জামায়াতের উদ্যোগে একটি পদযাত্রা শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
পদযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনিত নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত ( সিংড়া-৩) আসনে এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা সহকারী প্রচার সম্পাদক আতিকুল ইসলাম রাসেল,সদর উপজেলার আমীর অধ্যাপক মীর নূরুন নবী, শহর আমীর রাশেদুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বেই জুলাই সনদের বাস্তবায়ন ও আদেশ জারি এবং গণভোট দিতে হবে, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সকলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও নির্যাতনের বিচার দৃশ্যমান ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দাবিগুলো পূরণের মাধ্যমে নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করতে সরকারকে আহ্বান জানান।

সমাবেশ শেষে জেলা প্রশাসক আসমা শাহিন এর কাছে প্রধান উপদেষ্টার বরাবর তাদের দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ