September 13, 2026, 4:42 pm
শিরোনাম :
নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

দূর্গাপুরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

দূর্গাপুর ( রাজশাহী ) প্রতিনিধিঃ


‎দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

দলের ভেতর সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের অপতৎপরতা রুখে সংগঠনকে শক্তিশালী করার আহ্বানে রাজশাহী দূর্গাপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ । আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের  আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎বিক্ষোভ মিছিলটি বিকেল সাড়ে ৪ টার দিকে সিংগা হাটের মাঠ থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড় চত্তরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভার আয়োজন করে।

‎দূর্গাপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আয়নাল হকের সভাপতিত্বে, পথসভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু তিনি বলেন,বিএনপিতে অনুপ্রবেশকারীদের দলে স্থান হবে না। পথসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন। তিনি তার বক্তব্যে বলেন, “দলের ঐক্য নষ্ট করার জন্য কিছু দখলদার, চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দলের ভেতরে বিভাজন সৃষ্টি করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের কোণঠাসা করছে। যারা দলের দুর্দিনে পাশে ছিল না। আজ তারা টাকার জোরে নেতৃত্বে আসতে চাইছে।

‎তিনি আরও বলেন, “দলীয় ঐক্য রক্ষা করতে হলে আওয়ামীলীগের আব্দুস সাত্তারের মত অনুপ্রবেশকারী ও দখলদারদের চিহ্নিত করে দলে থাকার অযোগ্য ঘোষণা করতে হবে। তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দালাল হিসেবে কাজ করছে, তাদের কারনে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে।

‎তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি ও স্বজনপ্রীতির কোনো স্থান নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তৃণমূলের ঐক্যই বড় শক্তি। “যারা দলে বিভক্তি সৃষ্টি করছে, তারা আসলে ফ্যাসিস্ট হাসিনার হাতিয়ার হিসেবে কাজ করছে। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

‎এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন, পৌর  বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান, সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, বিএনপি নেতা গোলাম মর্তুজা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল হাসান মিরুন, উপজেলা যুবদলের নাহিদুল হক বিদয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, জেলা যুবদলের সদস্য রেন্টু, মজনুর রহমান, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মুনসুর রহমান, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবু কালাম ও সদস্য সচিব রিপনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য মাহাবুবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ