September 13, 2026, 4:42 pm
শিরোনাম :
নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

নাটোরে সাংবাদিক এসএম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

গোলাম গাউস

নাটোর জেলা প্রতিনিধিঃ

সাংবাদিক হত্যার প্রতিবাদে নাটোরে পুরাতন বাস টার্মিনাল প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ হত্যার প্রতিবাদের নাটোর জেলা বিভিন্ন গণমাধ্যম কর্মীরদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক এসএম হায়াত উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একদল অজ্ঞাত দূর্বৃত্তা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের বাড়ি বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালি এলাকায়।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নাটোর প্রেস ক্লাব, ইউনাইটেড প্রেস ক্লাব, ইউনিক প্রেসক্লাব, বড়াইগ্রাম ও লালপুরের সাংবাদিক নেতৃবৃন্দরা এই মানববন্ধনে তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।

এ সময় বক্তব্য রাখেন,একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, চ্যানেল ২৪ এর সাংবাদিক দেবাশিষ কুমার সরকার, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও নিউজ ২৪ সাংবাদিক নাসিম উদ্দিন, ভোরের চেতনা পত্রিকার বরাইগ্রাম উপজেলা প্রতিনিধি কায়েস উদ্দিন, ভোরের চেতনার বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি মো: শামসুল আলম,

নাটোর জেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, মানবাধিকারকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গোলাম গাউস,নাটোর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ