September 13, 2026, 4:44 pm
শিরোনাম :
নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর দুর্গাপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায়-৫ লক্ষাদিক টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়েছে মৎস্য চাষি। ২ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ২ টার দিকে উপজেলার কিসমত গনকৈড় ইউপির আড়াইল গ্রামে জামায়াত নেতা ইয়াসিন আলীর পুকুরে বিষ প্রয়োগের এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানাযায়, ৫ বিঘার পুকুরটিতে পূর্ব পরিকল্পিতভাবে কেউ শত্রুতা বসতো বিষ প্রয়োগ করেছে। সব মাছ মরে তলিয়ে গেছে। পূর্ব পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে।

জামায়াত নেতা ইয়াসিন আলী জানান, ফজরের নামাজ শেষে পুকুরটি দেখতে গেলে দুটি মাছ উল্টো হয়ে ভেসেছিলো। পুকুরে নেমে মাছ তুলতে গেলে সব মাছ মরে পানিতে তলিয়ে গেছে। দ্রুত জাল নামায়ি ৫০ হাজার টাকা মতো মাছ তুলতে পেরেছি। বহু মানুষ মাছ ধরে নিয়ে চলে গেছে। কিছু মাছ কাদার সাথে মিশে গেছে জালে উঠেনি। জালের টানে ডেনিটল বিষের বোতল পেয়েছি। সম্ভবত দুষ্কৃতিকারীরা বিষ প্রয়োগ করে বোতলটি পুকুরে ফেলেছে। আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । কাউকে সন্দেহ করতে পারছি না। কারো সাথে বিরোধ নেই।

এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি আতিকুল ইসলাম জানান, বিষ প্রয়োগের ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ