September 13, 2026, 4:43 pm
শিরোনাম :
নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

দূর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে এসপিএল নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দূর্গাপুর প্রতিনিধিঃ

দূর্গাপুর প্রতিনিধিঃ

রাজশাহীর দূর্গাপুর পৌরসভার চৌপুকুরিয়া (সর্দার পাড়া) গ্রামে ঈদুল ফিতর উপলক্ষে এস পি এল নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত ৩১শে মার্চ রাতে যুবসমাজের উদ্যোগে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত খেলাটি অত্র এলাকার মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে খেলাটিতে রয়েল স্টার, স্টার এলিভেন, ড্রিম এলিভেন ও এস পি কিং এই চারটি টিম অংশগ্রহণ করেন। সন্ধ্যার পর থেকে এ খেলাটি আরম্ভ হয় এবং রাত বারোটার দিকে পরিসমাপ্তি ঘটে।

চারটি দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে এস পি কিং ও রয়েল স্টার ফাইনাল খেলায় উপনীত হয়। এস পি কিং গ্রুপে অংশগ্রহণ করেন, সানোয়ার, ইসমাইল হোসেন নবী, জনাব, হাসিবুর, রাজু,নজরুল, আসাদ,নিরব, সোহান, শামীম, সিয়াম,শাওন, উৎস ও শাহীন। অপরদিকে রয়েল ইস্টারে অংশগ্রহণ করেন, রাজ্জাক, রায়হান, ইমন, কুদ্দুস, সুজন, রাফি, বাবু, সাগর বিপ্লব, আনোয়ার, রনি ও মাহিন।

পরিশেষে, ফাইনাল খেলায় মুখোমুখি হয়ে এস পি কিং রানার্স আপ ও রয়েল স্টার চ্যাম্পিয়ন হয়।খেলাটি সার্বিক পরিচালনায় যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, ইসমাইল হোসেন (সাবেক কাউন্সিলর) ৪নং ওয়ার্ড দূর্গাপুর পৌরসভা। মোঃ শরিফ, বাক্কার, হানিফ, মুন্টু,নুরু, মুনছের ও আরো অনেকে।

এই খেলাটি উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা হতে নানা পেশা শ্রেণীর মানুষ একত্রিত হয়। খেলার বিষয়ে এক ব্যক্তিকে প্রশ্ন করলে তিনি বলেন, আমার লাইফে আমি যত খেলা দেখেছি তার মধ্যে এই খেলাটিই চিরস্মরণীয় হয়ে থাকবে। সকল খেলোয়াড়ের মতবিনিময় এবং আগামীতে আরো সুন্দর খেলা উপহার দিতে পারি একথা ব্যক্ত করে পরিসমাপ্তি ঘটায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ