September 14, 2026, 6:27 pm
শিরোনাম :
দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু

নাটোরে সংখ্যালঘু ভোটারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে সংখ্যালঘু ভোটারসহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার জুম্মার নামাজ শেষে নিজ নির্বাচনী এলাকা নলডাঙ্গা উপজেলার গ্রামের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কৃতজ্ঞতা জানান।

দুলু বলেন, “গভীর ষড়যন্ত্রের পর অবশেষে জনগণের বিজয় এসেছে। এই বিজয় নাটোরবাসীর। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করবো।”

এদিন জুমার নামাজের পর নলডাঙ্গা উপজেলার রামসা কাজীপুর তালুকদার জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। মোনাজাতে দেশের অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন কামনা করা হয়।

এ সময় তিনি আরও বলেন, নাটোরের উন্নয়ন, মানুষের জানমালের নিরাপত্তা এবং নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ।

এদিকে নাটোর জেলার অন্যান্য তিনটি আসনেও বিএনপির বিজয় উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, নাটোর ২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১৬২৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ইউনুস আলী পেয়েছেন ১৩০০৬৬ ভোট। এছাড়া এই আসনে হ্যাঁ ভোট- ২০২২৩০০ ও না ভোট- ৫৯২০৫ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ