September 14, 2026, 8:23 pm
শিরোনাম :
দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু

ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

সুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধিঃ

সুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন সংলগ্ন লাইনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে। এতে ময়মনসিংহের সাথে ট্রেন যোগাযোগ ৩ ঘন্টা ধরে বন্ধ হয়ে পড়ে। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে অন্য স্টেশনে আনা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বরমীর ইউনিয়নের সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজন ও ট্রেনের যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, শনিবার দুপুরের দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন বিকেল চারটার দিকে শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। ওই স্টেশন থেকে ছাড়ার পর সাতখামাইর স্টেশনের কাছাকাছি যাওয়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনে থাকা মবিল ছড়িয়ে ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে। এসময় যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সন্ধ্যা ৭টায় অন্য ইঞ্জিন ব্যবহার করে ট্রেন শ্রীপুর রেলওয়ে স্টেশনে আনা হয়। শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ শামীম সাংবাদিককে বলেন,’ ৫০১ ট্রেনের ইঞ্জিন দিয়ে দুর্ঘটনায় পড়া বলাকা ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনে আনা হয়।ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন আসলে বলাকাট্রেনটি শ্রীপুর থেকে ছেড়ে যাবে। তিনি বলেন, বলাকা স্টেশন ১৬.০০ টায় শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছার কথা ছিল। কিন্তু সাতখামাইর স্টেশনের আগেই ওই ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ অঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে আনতে ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। ইঞ্জিন বিকলের ঘটনায় আশপাশে স্টেশন কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করতে হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ