September 14, 2026, 8:27 pm
শিরোনাম :
দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

দূর্গাপুর (রাজশাহী) প্রতিবেদকঃ

দূর্গাপুর (রাজশাহী) প্রতিবেদকঃ

রাজশাহীর দূর্গাপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলার পালীবাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এতে সভাপতিত্ব করেন শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো: সিরাজুল করিম সনু।

মাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হক জুম্মা, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্রো।

দূর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন, সাবেক সভাপতি বজলুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ