July 28, 2026, 7:26 am
শিরোনাম :
দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী ‎দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ নাটোর ১০ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা আলোচনা সভা রেলির মধ্যে দিয়ে উদ্বোধন নাটোরে ডিবি পুলিশের অভিযানে প্রায় ৪০ ধরনের যৌন উত্তেজক ওষুধ জব্দ, গ্রেফতার-৩

কালিহাতীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া

সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোয়ালিয়াবাড়ী জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শান্তিপূর্ণ পরিবেশে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গোহালিয়াবাড়ী ইউনিয়নে বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজীর আহমেদ টিটোর পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঞ্চে স্থাপিত বড় ব্যানারে দেশনেত্রীর সুস্বাস্থ্য কামনা তুলে ধরা হয়। বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত তুলে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনায় অংশ নেন।

সরাসরি উপস্থিত থাকতে না পারলেও  ভার্চুয়ালি যুক্ত হয়ে বেনজীর আহমেদ টিটো   সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সম্মিলিত প্রার্থনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন ও ছামাদ আজাদ ,উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ ও
এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন অর রশিদ মিনু, বিএনপির দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন,  পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সভাপতিত্ব করেন, উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ। নেতৃবৃন্দ জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাই আমাদের সবার আকাঙ্ক্ষা। তার দ্রুত আরোগ্যের জন্য আমরা একত্রে প্রার্থনা করছি।

স্থানীয় বিপুল সংখ্যক মানুষও গণদোয়ায় অংশ নেন। মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দোয়া মাহফিলের কার্যক্রম সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ