September 14, 2026, 7:44 pm
শিরোনাম :
দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু

‎দূর্গাপুরে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা দিলো দূর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ ‎ ‎ ‎

দূর্গাপুর( রাজশাহী) প্রতিনিধিঃ

‎ ‎ দূর্গাপুর( রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহী দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে দূগার্পুর প্রেসক্লাব ও দূর্গাপুর সাংবাদিক সমাজ রবিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা সহকারি কমিশানার (ভূমি) লায়লা নূর তানজু, দূর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান), সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু, দূর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি ইসমাইল নবী, সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মায়া, সাবেক সভাপতি মিজান মাহী, সহ-সভাপতি মাসুদ রানা তুষার, সাংবাদিক আজহারুল ইসলাম বুলবুল, মশিউর রহমান মানিক, গোলাম কিবরিয়া, সোহানুর রহমান, আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম, আলামিন, মনিরুল ইসলাম, আকাশ সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

‎সাংবাদিকরা বলেন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন একজন দক্ষকর্মী এবং সাংবাদিকবান্ধব ইউএনও ছিলেন। তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে খুবই আন্তরিক ছিলেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধার চোখে দেখতেন। আমরা আশা করি নতুন কর্মস্থলে গিয়েও দূর্গাপুরের মানুষকে যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবেন ইউএনও সাবরিনা শারমিন।

‎নির্বাহী অফিসার বলেন, দূর্গাপুর একটি সম্ভাবনাময় উপজেলা। এখানকার মানুষ খুবই আন্তরিক। যতদিন দূর্গাপুর ছিলাম, সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পেরেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ