September 13, 2026, 6:42 pm
শিরোনাম :
নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

বিএনপির বিরুদ্ধে অদৃশ্য শক্তি কাজ করছে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সব ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে কর্মীসভায় সাবেক এমপি পুত্র

নিজস্ব প্রতিনিধিঃ

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহী দূর্গাপুর উপজেলার ৩নং পানানগর ইউনিয়ন কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সম্মেলন করেছেন সাবেক এমপি মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান জুলফার নাঈম মোস্তফা বিস্ময়।

( বুধবার ১৫ই অক্টোবর ২০২৫ ইং) তারিখে ৩নং পানানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড খাসখামার প্রাইমারি স্কুল মাঠে এ‌ কর্মীসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দূর্গাপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি জনাব আব্দুল আজিজ মন্ডল এর সভাপতি’কে ও দূর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমনের তথ্য সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ দায়িত্বপ্রাপ্ত সম্পাদক পুঠিয়া দূর্গাপুরের দুই দুই বারের সফল সাবেক এমপি মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান আগামীতে পুঠিয়া দূর্গাপুরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব জুলফার নাঈম মোস্তফা বিস্ময়।
এছাড়া অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন,দূর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুনসুর রহমান মাষ্টার, বানেশ্বর বনিক সমিতির সভাপতি ও পুঠিয়া উপজেলা বিএনপি আহবায়ক সদস্য মতিউর রহমান মতি, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক মাষ্টার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার সাংগঠনিক সম্পাদক হুদা বাবু, সাধারন সম্পাদক আরমান কবির সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হারুনর রশিদ মামুন, দূর্গাপুর উপজেলা যুবদল আহ্বায়ক চয়েন উদ্দিন শেখ,পুঠিয়া পৌর যুৃবদলের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, জেলা কৃষকদল যুগ্ম-আহবায়ক আলম মুহুরী, দূর্গাপুর উপজেলা ছাত্রদল আহবায়ক ইমন আহমদ সুমন, জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি ফজলে রাব্বি , পানা নগর ইউনিয়ন যুব নেতা রন্টু ইসলাম, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, আব্দুল খালেক, রাজশাহী জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, মোজাফফর হোসেন ধোকড়াকুল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না ইসলাম আগুন পানা নগর ইউনিয়ন ছাত্রদল নেতা জহুরুল ইসলাম রায়হান বাবু, আব্দুল বারিক, ইমন আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুলফার নাঈম মোস্তফা বিস্ময় বলেন আমার বাবা সাবেক এমপি এডভোকেট নাদিম মোস্তফা সাহেব পুঠিয়া দূর্গাপুরের সাবেক এমপি ছিলেন তার মৃত্যুর পরে এই আসন অভিভাবক শূন্য হয়ে পড়েছে। আমার বাবার অবর্তমানে এই আসনের সকল মানুষের পাশে আমি সব সময় আছি । স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিছু মানুষ চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়ে গেছে এবং সরকার পতন আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জীবন দিয়েছে আগামীতে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে এবং বিএনপি সরকার ক্ষমতায় গেলে সমস্ত খুনের বিচার করা হবে। তিনি আরো বলেন কিছু হোটেল ব্যবসায়িক বর্তমানে বিএনপির ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগেছে। যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে জড়িত থেকে ব্যবসা-বাণিজ্য করেছে তাদের হাতে কখনোই জনগণ নিরাপদ নয়। বিএনপির কাছে আকুল আবেদন এই সমস্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আসনে আমাকে ধানের শীতের মনোনয়ন দেন তাহলে আমার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই।

তিনি আরো বলেন দীর্ঘদিন নির্যাতনের ফলেই আমার বাবা মৃত্যুবরণ করেছেন । তাকে জেলে অনেক নির্যাতন করা হতো বক্তব্যের একপর্যায়ে সাবেক এই এমপি পুত্র কান্নায় ভেঙে পড়েন।

তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারেক রহমান সাহেব ও প্রয়াত এডভোকেট নাদিম মোস্তফা সাহেবের জন্য দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ