September 16, 2026, 10:33 pm
শিরোনাম :
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির একটি অংশ আমরা সম্পন্ন করতে পেরেছি- নাটোরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোর প্রতিনিধি, গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি, গোলাম গাউসঃ

সমাজকল্যাণ প্রআতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, পাঁচটি ভাগে ভাগ করে ক্রমান্বয়ে আমরা ফ্যামিলি কার্ডগুলোকে মানুষের কাছে পৌছে দিব। এই মুহূর্তে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যে মানুষগুলোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাদের কাছে এই কার্ডগুলো পৌঁছে গেছ, কার্ডের টাকা পৌঁছে গেছে। বাংলাদেশের বর্তমান সরকারের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই প্রতিশ্রুতির একটি অংশ আমরা সম্পন্ন করতে পেরেছি। এটা বর্তমান সরকারের অনেক বড় সাফল্য।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় নাটোরের লালপুরে গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দল,মত নির্বিশেষে কে কোন দল করছেন, কে কোন ধর্ম অবলম্বন করছেন, কে কার অনুসারী আছেন, কোন কিছুই এই কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না। আপনারা প্রত্যেকে একজন নারী সদস্য হিসেবে, একটি পাঁচ সদস্য বিশিষ্ট পরিবারের কর্তৃপক্ষ হিসেবে এই কার্ড পাওয়ার অধিকার রাখবেন। আমরা বিশ্বাস করি, লালপুর বাগাতিপাড়া উপজেলা সহ নাটোরের চারটি আসন রয়েছে, রাজশাহী বিভাগের যে আটটি জেলা রয়েছে সবগুলোতে ক্রমান্বয়ে এই কার্ডের কাজ শুরু হব।।

ফারজানা শারমিন বলেন, সারা বাংলাদেশে একযোগে যখন এই কার্ড শুরু হবে তখন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের অর্থনীতিকে চালিত করে রাখবে। যখন আমরা একটি পরিবারের নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবো, পরিবারের নারী সদস্যকে মানসিকভাবে স্বাবলম্বী করতে পারবো, তখন আমরা এগিয়ে যেতে পারবো।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল ওয়াহাব, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ