September 16, 2026, 10:33 pm
শিরোনাম :
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু

নাটোরে স্বল্প মূল্যে মাংস ও ডিম বিক্রি কার্যক্রম শুরু

নাটোর:প্রতিনিধি, গোলাম গাউসঃ

নাটোর:প্রতিনিধি, গোলাম গাউসঃ

নাটোরে সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যে মাংস ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি চালু করা হয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসক আসমা শাহীন আজ বুধবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচির আওতায় জনপ্রতি এক কেজি করে মাংস এবং ডিম জনপিছু দুই হালি করে দেওয়া হচ্ছে। নির্ধারিত মূল্যে প্রতি কেজি মাংস ৬৫০ টাকা এবং প্রতি হালি ডিম ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হবে। স্বল্প মূল্যে মাংস ও ডিম কিনতে সকাল থেকেই অনেক মানুষ নির্ধারিত স্থানে ভিড় করছেন।

আয়োজকরা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ