September 16, 2026, 10:33 pm
শিরোনাম :
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু

একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার- নাটোরে প্রতিমন্ত্রী পুতুল

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃঃ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত সময়ে মানুষকে দেখানোর জন্য অযথা খরচ করা হয়েছে। এখন এগুলো বন্ধ করতে হবে। সবাইকে মনে রাখতে হবে দেশে একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছে।

রবিবার দুপুরে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী পুতুল আরও বলেন, জনগণ আর কখনোই ৫ আগষ্টের পূর্বের বাংলাদেশে ফিরে যেতে চায়না। তাই মনে রাখতে হবে আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি, তাদের ৫ বছর পরেই জনগনের কাছেই ফিরতে হবে। জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি পালন করার জন্য সকলেই দোয়া চান তিনি।

নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি সিস্টেমে নিয়ে এসে, সকল অনিয়মকে নিয়মে পরিণত করে আখচাষী, শ্রমিক এবং কর্মকর্তাদের মধ্যে একটি চমৎকার সমন্বয় করে এই নর্থ বেঙ্গল সুগার মিলের যে প্রোডাকশন ক্ষমতা যে আছে, এই উৎপাদন ক্ষমতাকে আরো বাড়ানোর জন্য এবং একটি আধুনিক সুগার মিল তৈরি করার জন্য যা যা করা প্রয়োজন তার সকল ব্যবস্থা করবেন তিনি।

অনুষ্ঠান শেষে তিনি সুগার মিলটি পরিদর্শন করেন। পরে বাগাতিপাড়া উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনায় অংশ নেন তিনি। সটঃ ফারজানা শারমিন পুতুল, নারী ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ