September 16, 2026, 10:33 pm
শিরোনাম :
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু

নাটোরে বাজার তদারকিতে ডিসিএসপি সিভিল সার্জন-৫০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল রাখতে এবং ভেজাল প্রতিরোধে নাটোরে বাজার তদারকিতে নামেন ডিসি, এসপি এবং সিভিল সার্জন। আজ ২৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে নাটোর নিচা বাজার স্টেশন বাজার এলাকার বিভিন্ন খাবারের দোকান, মুদিখানা, ফলের দোকান পরিদর্শন করেন তারা।

এ সময় শিলা মিষ্টি বাড়িসহ ৪ টি মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা ও চারটি মামলা দায়ের করা হয় । তদারকি টিমের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। তাকে সহযোগিতা করেন পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরেফিন সদর উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এ সময় তারা বিভিন্ন হোটেলের খাবারের মান পরীক্ষা করেন। এছাড়াও বাজারে মূল্য তালিকা ঠিকমতো প্রদর্শন করা হচ্ছে কিনা তা পরিদর্শন করেন। এছাড়াও নিম্নমানের খাবার এবং অতিরিক্ত মূল্য রাখার দায়ে জরিমানা এবং সতর্ক করেন তারা।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন,, কোনো দোকান যাতে অতিরিক্ত মূল্য না নিতে পারে, ভেজাল খাদ্য পরিবেশন করতে না পারে তার জন্যই এই তদারকির ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র রমজান মাসেই নয়, এই ব্যবস্থা সারা বছর ধরেই চালু থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ