দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে পুস্পাঞ্জলী অর্পন করা হয়েছে। শনিবার ২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পঞ্জলী অর্পণ করা হয়। প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে পুস্পাঞ্জলী অর্পণ করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে তার প্রতিনিধি ও উপজেলা প্রশাসন।
পরে বাংলাদেশ পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পাঞ্জলী অর্পণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার সারাদিন ব্যপী চিত্রাঙ্কনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ সময় দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রুহুল আমীন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য অফিসার মোহাঃ বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন শাপলা, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল হক, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।