September 16, 2026, 10:20 pm
শিরোনাম :
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু

রাজশাহী-৫ আসনে সাত প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্ত

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতাঃ

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাত প্রার্থীর মধ্যে পাঁচজনই জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, সংশ্লিষ্ট আসনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ভোট গণনা শেষে ১৩৫টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার এবং রাজশাহী-৫ আসনের দুর্গাপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসতুরা আমিনা পৃথকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৭৭ জন। ১৩২টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ৮৬ হাজার ৬৭৫টি।

ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭২ হাজার ৫১২ ভোট।

নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন—ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম (৬ হাজার ৩৮৫ ভোট), ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি ইসফা খায়রুল হক শিমুল (২ হাজার ৪৭৪ ভোট), মোটরসাইকেল প্রতীকের অ্যাডভোকেট রায়হান কায়সার (৪৩৮ ভোট), একতারা প্রতীকের বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মো. আলতাফ হোসেন মোল্লা (৯২৯ ভোট) এবং হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রুহুল আমিন (৬১০ ভোট)।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গত ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশন পরিপত্র জারি করে জানায়, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই পরিপত্রে বিষয়টি উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ