July 31, 2026, 1:51 pm
শিরোনাম :
লেখাপড়ার বিকল্প নাই লেখাপড়া না করলে বড় হওয়া যাবেনা-নাটোরে হুইপ দুলু নাটোরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকদ্রব্য ও চোরাই মালসহ দুই জন গ্রেফতার নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশ

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতাঃ


‎দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতাঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গাপুর উপজেলায় গণসংযোগ ও সমাবেশ করেছেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি একটি নির্বাচনী মিছিলের আয়োজন করেন। মিছিলটি দুর্গাপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

‎এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে সমাবেশে তার বক্তব্য তুলে ধরেন।

‎গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান বলেন, এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। শান্তিপূর্ণ, সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

‎এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ ও সমাবেশ কর্মসূচি ব্যাপক প্রাণবন্ত হয়ে উঠে। আসন্ন সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী থাকায় দলীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ ও নারী ভোটাররা বেশ উচ্ছ্বসিত বলে মাওলানা মনজুর রহমান আশাবাদ ব্যক্ত করেন।

‎গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা এ্যসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ নুরুজ্জামান লিটন, দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম, দুর্গাপুর উপজেলা সেক্রেটারী মুহাম্মদ শামিম উদ্দিন, দুর্গাপুর উপজেলা নায়েবে আমীর ফজলুল বারী সোহরাব, দুর্গাপুর পৌরসভা মাওলানা রফিকুল ইসলাম, ৫নং ঝালুকা ইউনিয়নের আমীর আলিউল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা সেক্রেটারি আঃ রব হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ