September 15, 2026, 8:55 pm
শিরোনাম :
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু

দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতাঃ

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতাঃ

রাজশাহীর দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী যুবকের নাম রাজু আহমেদ (৩০)। তিনি উপজেলার মহিপাড়া (সোনারপাড়া) গ্রামের লীলচান স্বর্নকারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ লা ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে বাড়ি থেকে উপজেলার গোলাবাড়ি বাজারে যাওয়ার পথে রাজু আহমেদকে পথরোধ করে একই এলাকার মোঃ নুর ইসলাম (জাম্বু), সেলিম রেজা, সেফারুল, নয়ন, নাজমুল, আমজাদ আলী ও আইনালসহ কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে রাজুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় ভুক্তভোগী প্রতিবাদ করলে অভিযুক্ত নুর ইসলাম (জাম্বু)-এর নির্দেশে অভিযুক্তরা দেশীয় হাসুয়া, রামদা, চাপাতি, লাঠি ও দেশীয় অস্ত্র হাতে তাকে ধাওয়া করে। পরে স্থানীয়রা পরিস্থিতি স্বাভাবিক করে।

মোঃ মহিদুল ইসলাম ও সোহেলসহ আরও কয়েকজন ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী লালচাঁন বলেন, পূর্ব শক্রতার জের ধরে গোলাবাড়ি বাজারে প্রকাশ্যে রাজু আহমেদকে স্থানীয় নুর ইসলাম (জাম্বু)-এর নির্দেশে কামারের দোকান থেকে হাসুয়া, রামদা লাঠি নিয়ে ধাওয়া করে। পরে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে মোঃ নুর ইসলাম (জাম্বু) বলেন, সম্পূর্ণ মিথ্য ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে আমাদের হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।”

ভুক্তভোগী রাজু জানান, অভিযুক্তরা সুযোগ পেলে আমাকে খুন-জখম ও বাড়ি ছাড়া করবে বলে হুমকি ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এব্যাপারে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ