September 16, 2026, 9:34 pm
শিরোনাম :
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে খেলোয়াড় দের জন্য সরকারি ভাতার ব্যাবস্থা করা হবে-নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এই সেতেরো আঠারো টা বছর খেলাধুলা তো একটা রাজনৈতিক করন হয়েছে। যারা আওয়ামী লীগ না করেছে তারা খেলোয়াড় বা ভালো খেলোয়াড় হওয়ার পরেও ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল টিমে যোগদান বা অংশগ্রহন করতে পারেনি।খেলাধুলাকেও রাজনৈতিক ভাবে ব্যাবহার করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব মনে করেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে যে ভাবে বর্তমানে বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে তারা যে সম্মানি পায় তারপরে আজকে ৫ আগষ্টে যারা নিহত হয়েছে শহিদ হয়েছে তারাও সম্মানি পায়।

তিনি আরো বলেন, আমরা মনে করি এই খেলোয়াড় রা আমাদের দেশের জন্য গর্ব কারন এই খেলোয়াড় এক সময় মাঠে হাজার হাজার লাখো লাখো মানুষকে যারা উৎসাহিত করে উপভোগ করার সুযোগ করে দেয় এই খেলোয়াড় রা একটা সময় যখন রিটায়ার করে খেলার জীবন শেষ করে তাদের জীবন অনেক কষ্টের জীবন। এই কারনে আমাদের নেতা তারেক রহমান সাহেব মনে করেছে যে খেলাধুলাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে।

দুলু আরো বলেন, উনি মনে করেন আজকে স্কুল খেলা ইন্টার স্কুল খেলা যেইটা এক সময় আমরা খেলেছি ইন্টার কলেজ ঢাকায় গিয়ে খেলেছি। এগুলো সব বন্ধ হয়ে গিয়েছিলো উনি এগুলো আবার চালু করবে। এবং খেলাধুলাকে এতো বেশী গুরুপ্ত দিয়েছে। একজন খেলোয়ার একজন ন্যাশনাল ইন্টারন্যাশাল খেলোয়ার অবসর নিলে পেনশন পান তারা যেনো সরকারি ভাতা পান তার ব্যাবস্থা আমাদের পার্টি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে আমরা এই ব্যাবস্থা করবো।

তিনি আজ শনিবার নাটোর শহরের কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম,আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর আহবায়ক বাদশা আলম,জেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান,টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ