September 15, 2026, 8:34 pm
শিরোনাম :
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু

দূর্গাপুরে সাংবাদিকদের মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দূর্গাপুর ( রাজশাহী ) প্রতিনিধিঃ

দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

‎রাজশাহী দূর্গাপুরে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ। জমকালো এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন দূর্গাপুর প্রেসক্লাব ও দূর্গাপুর সাংবাদিক সমাজ।

‎শনিবার (৩ জানুয়ারি) বিকেলে দূর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নীল রংয়ের জার্সি পড়ে মাঠে নামেন দূর্গাপুর প্রেসক্লাব দল ও আকাশী রংয়ের জার্সি পড়ে মাঠে নামেন দূর্গাপুর সাংবাদিক সমাজ।

‎দুই দলের এগারো এগারো ২২ জন খেলোয়াড় মাঠে নামেন। খেলা শুরু হওয়ার দ্বিতীয় আর্ধে ৩৫ মিনিটের মাথায় গোল করেন দূর্গাপুর প্রেসক্লাবের খেলোয়াড় রাকিবুল ইসলাম। ১-০ গোলে শেষ হয় খেলা। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হোন দূর্গাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন বাবলু।

‎দূর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি ও আজকের প্রীতি ফুটবল ম্যাচের অধিনায়ক ইসমাইল হোসেন নবী বলেন, আমরা সব সময় অন্যের খবর লিখি। আমাদের মধ্যে একটি মিলনমেলার আয়োজন এটি খুব ভালো লাগলো আজ। সবার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো। কাজের মধ্যেই থাকি আমরা সবার সঙ্গে ওইভাবে দেখা হয় না যেটি আজ হয়েছে। বন্ধুত্ব আরো ভালো হলো। গণমাধ্যম কর্মীদের এরকম আয়োজন সব সময় হওয়া দরকার তাহলে বন্ধুত্ব অটুট থাকবে।

‎দূর্গাপুর প্রেসক্লাবের সভাপতি ও আজকের প্রীতি ফুটবল ম্যাচের অধিনায়ক জীবন আলী সবুজ কোরবান বলেন, খেলাটা বড় বিষয় না সবাই আমরা একত্রিত হয়ে আনন্দ করে খেলতে পারলাম এটাই বড় বিষয়। খেলায় হার-জীত থাকবেই। আমরা যেন আবার এরকম প্রীতি ফুটবলের ম্যাচের আয়োজন করতে পারি আপনারা দোয়া করবেন। মোটামুটি আমাদের সকল সাংবাদিকরা ভালো খেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ