দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধান মন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করেন রাজশাহীর দূর্গাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ (১ জানুয়ারি) রবিবার বিকালে দূর্গাপুর ফাজিল মাদ্রাসার মাঠে এই দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল এর সভাপতিত্বে, দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা কামরুজ্জামান লালবু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাইমিনুল ইসলাম রেন্টু, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, জেলা যুবদলের সদস্য নাহিদুল হক বিদয়, মহিলা ডিগ্রী কলেজের সভাপতি মাইনুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে। আজকে তার আত্বার মাগফেরাত কামনায় সারাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দোয়া করছেন।