September 16, 2026, 9:19 pm
শিরোনাম :
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু

রাজশাহীতে পঞ্চম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

শাকিল আহামাদ, রাজশাহীঃ

শাকিল আহামাদ, রাজশাহীঃ

রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার ২নং ওয়ার্ড হাড়গ্রাম ঠাকুরমারা এলাকায় পঞ্চম শ্রেণী মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর ঠাকুরমারা এলাকার হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অডিটরিয়ামে ছাত্র-ছাত্রীদেরকে সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব টুকটুক তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি রাজশাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মিজানুর রহমান থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিহার রাজশাহী। তিনি তার বক্তব্য বলেন, আমার দেখা মতে যতগুলো রাজশাহীতে বিএম কলেজ আছে তার মধ্যে অন্যতম হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ। এখানকার পড়াশোনার মান খুবই উন্নত এবং পরিবেশ খুব ভালো। এখানে হাতে কলমে কাজ শেখানো হয় পড়াশোনার পাশাপাশি। তিনি আরো বলেন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাটা খুব জরুরী।

জনাব জাফর ইকবাল, জিল্লুর রহমান মল্লিক, সম্মানিত সদস্য ব্যবস্থাপনা কমিটি, অত্র প্রতিষ্ঠান। তারা তাদের বক্তব্যে বলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা খুব মনোযোগ সহকারে পাঠ দান করেন। আমরা চাইবো আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করাবেন।

পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা গত ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠানে আয়োজনে ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। সেই ফলাফল আজকে প্রকাশ করে ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট ক্রেস্ট এবং প্রথম দ্বিতীয় তৃতীয় কে আর্থিক অনুদান প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডঃ মোঃ মারুফ হোসেন। তিনি তার বক্তব্যকে বলেন আমরা আমাদের প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষা কার্যক্রমের অনুমোদন পেয়েছি। তারিখ ধারাবাহিকতায় আমাদের এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন। আমি চাই অন্ততপক্ষে আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েকে এক বছরের জন্য হলেও ভর্তি করান। তারপরে যদি মনে হয় আমাদের পড়াশোনার মান খারাপ তাহলে পরের বছরে আমাদের এখানে আর ভর্তি করানোর বা পড়াশোনা করানোর প্রয়োজন নেই। আমাদের এখানে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। পরিশেষে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলী সহ অফিস সহায়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবক বিন্দুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ