July 28, 2026, 7:29 am
শিরোনাম :
দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী ‎দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ নাটোর ১০ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা আলোচনা সভা রেলির মধ্যে দিয়ে উদ্বোধন নাটোরে ডিবি পুলিশের অভিযানে প্রায় ৪০ ধরনের যৌন উত্তেজক ওষুধ জব্দ, গ্রেফতার-৩

রাজশাহী সদর আসনে জামায়াত প্রার্থী ডা. জাহাঙ্গীরের মনোনয়ন পত্র উত্তোলন

নিজস্ব প্রতিনিধিঃ

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহী-২ সদর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী দলের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মোঃ জাহাঙ্গীর আলম মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। অদ্য (২৪ ডিসেম্বর) দুপুর ২ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার নির্বাচনী সেল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির, জেনারেল সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকসহ মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। মনোনয়ন ফরম উত্তোলন শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

তিনি বলেন,“আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি চাঁদাবাজমুক্ত রাজশাহী শহর, রাজশাহী-২ আসন গড়ে তুলব। স্থানীয় অবকাঠামোর উন্নয়ন করব, যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মসংস্থান সৃষ্টি করব, শিক্ষার সুযোগ বৃদ্ধি করব। জনগণের পাশে থাকব, মৌলিক চাহিদা পূরণ করব এবং ভোটের অধিকার নিশ্চিত করব।”

তিনি আরও বলেন,“দাঁড়িপাল্লা মানে জনগণের আস্থার প্রতীক, দাঁড়িপাল্লায় ভোট দিলে জনগণ শান্তিতে থাকবে। নির্বাচনে কোনো প্রতিহিংসা নয়, বরং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ হবে। আমাদের উদ্দেশ্য হলো জনগণের শান্তি।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তর শেষে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রেস ব্রিফিং সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ