September 13, 2026, 4:51 pm
শিরোনাম :
নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

নাটোর ১০ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা আলোচনা সভা রেলির মধ্যে দিয়ে উদ্বোধন

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

“বৃক্ষরোপণে সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে রেলি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বৃক্ষরোপন অভিযান ও ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১০ টার দিকে ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বৃক্ষের চারা রোপণ , ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। পরে মেলায় ষ্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা। মেলায় ষ্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আসমা শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ রাজশাহী ড. মোঃ জাহাঙ্গীর আলম, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত,অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান সরকার, নাটোর বন কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও স্কাউট সদস্য উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন, গাছ আমাদের প্রকৃতির অপরিহার্য অংশ। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অর্থনৈতিক সমৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় ষ্টল সংখ্যা ২৫ টি মেলা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত, প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে মেলা চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ