September 11, 2026, 12:00 pm
শিরোনাম :
নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন নাটোরে পবিত্র মিলাদুন্নবী জোশনে জুলুস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা

দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

দুর্গাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মিলন চন্দ্র সরকার(৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন দুর্গাপুর গ্রামের মৃতঃ পলান চন্দ্র সরকারের ছেলে মিলন চন্দ্র সরকার।

গত মঙ্গলবার রাত আনুমানিক ২৩.৩০ ঘটিকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে দূর্গাপুর থানার মামলা নং-১৫, তাং-২২/০৬/২৬, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ২৯(ক) রুজু করা হয়েছে। গত ২২/০৭/২০২৬ খ্রি: তারিখ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সেই সাথে আরো দুই জন ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। তাদের সকলকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চানন্দ সরকার জানান, দুর্গাপুর থানা এলাকার মধ্যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক বিক্রি করা তো দূরের কথা,মাদক সেবনের খবর পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ