July 28, 2026, 3:54 am
শিরোনাম :
দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী ‎দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ নাটোর ১০ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা আলোচনা সভা রেলির মধ্যে দিয়ে উদ্বোধন নাটোরে ডিবি পুলিশের অভিযানে প্রায় ৪০ ধরনের যৌন উত্তেজক ওষুধ জব্দ, গ্রেফতার-৩

রাজশাহী ‎দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ‎

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই শহীদদের স্মরণ ও জুলাই যোদ্ধাদের নিয়ে একটি স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় আন্দোলনের স্মৃতিচারণে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

‎এ সময় জুলাই যোদ্ধাদের মধ্যে সাতজনসহ  জুলাই যোদ্ধার অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎স্মৃতিচারণ ও আলোচনা সভায় অংশগ্রহণকারী জুলাই যোদ্ধারা আন্দোলনের সময়কার দমন-পীড়নের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা দেশের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন এবং একটি বৈষম্যহীন দেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।
‎অনুষ্ঠান শেষে সাতজন জুলাই যোদ্ধাদের সম্মানোনা প্রদান করা হয়।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ