September 13, 2026, 4:51 pm
শিরোনাম :
নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোরে দূর্নীতি প্রতিরোধে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্যালেক্টরেট স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়। পরে ক্যালেক্টরেট স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন, রাজশাহী সমন্বিত কার্যালয়ের সার্বিক নির্দেশনায় ও জেলা দূনীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জান্নাত আরা ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ, বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর সুবিধা কুমার (অলোক মৈত্র), নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিক প্রেসারের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুলসহ নাটোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আগত শিক্ষক, শিক্ষার্থীসহ ক্যালেক্টরেট স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের পথে সবচেয়ে বড় অন্তরায়। এটি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, বরং মানুষের নৈতিক মূল্যবোধকেও ক্ষয় করে।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, প্রয়োজন সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা এবং সকলের সম্মিলিত অংশগ্রহণ। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ—সব জায়গা থেকেই সততা ও জবাবদিহিতার চর্চা শুরু করতে হবে।

আলোচনা সভা শেষে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ