October 28, 2026, 2:19 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

নাটোরে ডিবি পুলিশের অভিযানে প্রায় ৪০ ধরনের যৌন উত্তেজক ওষুধ জব্দ, গ্রেফতার-৩

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভেজাল ও অনুমোদনহীন ঔষধ তৈরির একটি চক্রের সন্ধান মিলেছে। এসময় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ ভেজাল যৌন উত্তেজনা ঔষধ ও ঔষধ তৈরির মেশিনারিজ জব্দ করা হয়েছে। আজ রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ সংক্রান্ত এক প্রেসব্রিফিং করেন নাটোরের পুলিশ সুপার শরিফুল হক।

তিনি জানান, শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ওষুধী গ্রামের পার আটঘরিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত মোঃ খোকন মিয়া (২৮) দীর্ঘদিন ধরে ভেজাল ঔষধ তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন মিয়া জানায়, প্রায় এক বছর ধরে সে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছে। ফেসবুকের “এসকে নিউট্রিশন” ও “অর্গানিক বায়ো কেয়ার সলিউশন” নামে দুটি পেজের মাধ্যমে প্রতিদিন ৫০–৬০ জন ক্রেতার কাছে অনলাইনে এসব ঔষধ বিক্রি করতো।

পুলিশ সুপার আরও জানান, অভিযুক্তরা প্রায় ৪০ ধরনের যৌন উত্তেজকসহ বিভিন্ন রোগের জন্য অনুমোদনহীন ও ভেজাল ঔষধ তৈরি ও বাজারজাত করছিল। এসব বিক্রি করে বছরে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা আয় করতো চক্রটি। অভিযানে জব্দ করা ভেজাল ঔষধ ও মেশিনারিজের আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন মোঃ শরিফুল ইসলাম (২৮) এবং মোঃ তারিকুল ইসলাম (২৪)। তারা সবাই নাটোর সদর এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ