July 28, 2026, 5:16 am
শিরোনাম :
দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী ‎দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ নাটোর ১০ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা আলোচনা সভা রেলির মধ্যে দিয়ে উদ্বোধন নাটোরে ডিবি পুলিশের অভিযানে প্রায় ৪০ ধরনের যৌন উত্তেজক ওষুধ জব্দ, গ্রেফতার-৩

দূর্গাপুরে সৈনিক লীগের সদস্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ক্যাডার বকুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর দূর্গাপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের চিন্হিত ক্যাডার ভূমিদস্যু দূর্গাপুর পৌরসভার ৬নং ওয়ার্ড সৈনিক লীগের সদস্য বকুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২১ ডিসেম্বর (রবিবার) রাতে উপজেলার দূর্গাপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে, নাশকতা পরিকল্পনা অভিযোগে মামলা দায়ের হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বকুল ইসলাম নিজের প্রভাব ব্যবহার করে এলাকার অসংখ্য মানুষের উপর হামলা, জমি দখল, টেন্ডারবাজী,খাস পুকুর দখল, ব্যাবসা প্রতিষ্ঠান দখল, চোরাই মোটর সাইকেল ব্যাবসা,টিসিবির পন্য চোরাই ভাবে কেনা বেচা,সুদে টাকা দিয়ে ফাকা চেকে স্বাক্ষর নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করতেন।

এছাড়াও আওয়ামী লীগের সকল পোগ্রামে সক্রিয় অংশগ্রহণ করতেন। ছাত্র জনতার উপর প্রকাশ্যে হামলা চালিয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামীলীগ এর পতনের পর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও পুনরায় আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছিলো। এমন চিন্হিত ক্যাডারের গ্রেফতারের খুশীতে এলাকায় মিস্টি বিতরণ করেছেন এলাকাবাসী।

তার খালাতো ভাই আশরাফুল ইসলাম বলেন, আমার মালিকানা সম্পত্তি জোড় পূর্বক দখল করেছিলেন এই আওয়ামী ক্যাডার বকুল ও তার বাহিনী। তার অত্যাচারে নিঃস্ব হয়েছে অসংখ্য পরিবার। আওয়ামী লীগ আমলে বিএনপি, জামাত পরিবার বেছে বেছে নির্যাতন করেছে এই ক্যাডার বকুল ও তার বাহিনী । দূর্গাপুর থানার এলাকাবাসী তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

এবিষয়ে দূর্গাপুর থানা পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের চিন্হিত ক্যাডার দূর্গাপুর পৌরসভার ৬নং ওয়ার্ড সৈনিক লীগের সদস্য বকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আজ ২২ শে ডিসেম্বর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ