নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার নাটোর-২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় নাটোর জেলা সিংড়া থানাধীন কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রত্যক্ষ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নাটোর জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির কথা উল্লেখ করেন। পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ও নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য নানাবিধ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি একটি পূজা মন্ডপে শিশু এবং কিশোরদের সাথে কিছু সময় কাটান। তিনি শিশুদের কবিতা আবৃত্তি শোনেন এবং যারা আবৃত্তি করেছে তাদেরকে পুরস্কার প্রদান করেন। সেই সাথে শিশুদেরকে ভালো নাগরিক হবার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন।
এ সময় নাটোর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জনাব নূর মোহাম্মদ আলী, অফিসার ইনচার্জ সিংড়া জনাব মোঃ মমিনুজ্জামানসহ অফিসার ও ফোর্সগণ এবং পূজা উদযাপন কমিটির সাথে সম্পৃক্ত সকল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।