July 28, 2026, 4:31 am
শিরোনাম :
দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী ‎দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ নাটোর ১০ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা আলোচনা সভা রেলির মধ্যে দিয়ে উদ্বোধন নাটোরে ডিবি পুলিশের অভিযানে প্রায় ৪০ ধরনের যৌন উত্তেজক ওষুধ জব্দ, গ্রেফতার-৩

নাটোরে হিন্দু সম্প্রদায়ের সাথে জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দর মতবিনিময়

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোরে হিন্দু সম্প্রদায়ের সাথে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নিচা বাজার শ্রী মহাপ্রভুর মন্দিরে জেলা পূজা উদযাপন কমিটির সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার তালুকদার (বাচ্চার) সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড.মীর নুরুল ইসলাম।

মত বিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর (নাটোর সদর – নলডাঙ্গা২) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল,শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ , সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন, সদর থানা জামাতের সেক্রেটারি অধ্যাপক হারুনুর রশিদ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়।

বক্তারা বলেন,দেশের সনাতন ধর্ম্ববলীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দূর্গাপূজায় পরাজিত কোন শক্তি যেন কোন ধরনের নাশকতা ঘটনাতে না পারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যখনই হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা আসে, তখনই একটি মহল ভীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরী করে। সকল সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করতে হবে। জামায়াতে ইসলামী সব সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে সব সময় ছিল আছে ও থাকবে।

এছাড়া ও মতবিনিময় সভায় সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার শীল, সাধারণ সম্পাদক চক্রবর্তীসহ ও ও শ্রী মহাপ্রভু মন্দিরের কমিটি ও পৌর এলাকার বিভিন্ন মন্দির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ